সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

আলুর হিমাগার ভাড়া কমানোর দাবিতে রংপুরে কৃষক-ব্যবসায়ীদের বিক্ষোভ

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
আলুর হিমাগার ভাড়া কমানোর দাবিতে রংপুরে কৃষক-ব্যবসায়ীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: হিমাগার ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের সামনে কৃষক ও আলু ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন।

আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজ বা হিমাগারের ভাড়া যৌক্তিক পর্যায়ে পুনঃনির্ধারণের দাবিতে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে নগরীর লালবাগ এলাকায় অবস্থিত কৃষি বিপণন অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা কৃষি বিপণন কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।

কৃষক ও ব্যবসায়ীদের বক্তব্য:
মানববন্ধনে বক্তারা বলেন, আলুর ক্রমাগত উৎপাদন খরচ বৃদ্ধি, চড়া পরিবহন ব্যয় এবং হিমাগারের অতিরিক্ত ভাড়ার কারণে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়ছেন। বর্তমান ভাড়ার হার আলু সংরক্ষণে কৃষকের ওপর অতিরিক্ত ও অযৌক্তিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই আলুর বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ক্ষতি পোষাতে দ্রুত হিমাগার ভাড়া যৌক্তিক করা জরুরি।

তারা আরও বলেন, হিমাগার ভাড়া নির্ধারণের জন্য গঠিত গঠিত কমিটির দেওয়া সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। শুধু উৎপাদন বৃদ্ধি করে কৃষকের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়, যতক্ষণ না সংরক্ষণের খরচ কমিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়।

আন্দোলনের হুমকি:
সমাবেশ থেকে ব্যবসায়ী ও কৃষক নেতারা স্পষ্ট বার্তা দেন, অবিলম্বে তাঁদের এই দাবি মেনে নেওয়া না হলে আগামীতে পুরো উত্তরবঙ্গজুড়ে আরও কঠোর ও রাজপথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..