সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
রংপুরে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার
ছবির ক্যাপশন: রংপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনাকালে জরিমানা আদায়।

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, যথাযথভাবে পণ্য বিক্রি না করা এবং খাবারে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অপরাধে রংপুরে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) রংপুরের হারাগাছ থানাধীন সিগারেট কোম্পানি, তকেয়াপাড় এবং কাছনা বাজার এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযানের বিবরণ ও জরিমানা:
অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় সিগারেট কোম্পানি বাজার এলাকার ‘দুলু ট্রেডার্স’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া যথাযথ উপায়ে পণ্য বিক্রয় না করায় ৪৫ ধারায় তকেয়াপাড় এলাকার ‘একতা ট্রেড ওয়ে’কে ৩ হাজার টাকা এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক দ্রব্যাদি (সাল্টু) ব্যবহারের অপরাধে ৪২ ধারায় কাছনা বাজার এলাকার ‘মুকুল হোটেল’কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও নগদ আদায় করা হয়।

সচেতনতা ও আইনশৃঙ্খলা সহায়তা:
অভিযানকালে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং করার পাশাপাশি ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে সহায়তা করেন মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা, রংপুরের জেলা বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রতিনিধি, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার সদস্যবৃন্দ।

জনস্বার্থে ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..