সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

৪০০ দখলদারের পেটে ১০ একর হাট: চতরাহাটে যানজট, শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

পীরগঞ্জ (রংপুর):
পীরগঞ্জ (রংপুর):
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
৪০০ দখলদারের পেটে ১০ একর হাট: চতরাহাটে যানজট, শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
ছবির ক্যাপশন: রংপুরের পীরগঞ্জের চতরা হাটের সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কেনাবেচা।

রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চতরা হাটের প্রায় ১০ একর সরকারি জমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অবৈধ দখলে চলে গেছে। অনিয়ন্ত্রিত দখলের কারণে হাটের স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হচ্ছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা; অন্যদিকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

চতরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের রেকর্ড অনুযায়ী, ইকলিমপুর মৌজার সিএস ও এসএ ডেক্সভুক্ত ৯ একর ৮০ শতক জমি চতরাহাটের জন্য নির্ধারিত। কিন্তু দীর্ঘদিনের তদারকিহীনতায় হাটের মূল জায়গার বেশিরভাগই দখলদারদের কবলে চলে গেছে। ২০২৩ সালের ভূমি কার্যালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে ৩০৮ জন তালিকাভুক্ত অবৈধ দখলদার রয়েছে, তবে বর্তমানে এই সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে। এমনকি হাটের দুটি দাগের ২৫ শতক জমি নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে বন্দোবস্ত দেওয়ারও অভিযোগ রয়েছে।

হাটের নির্ধারিত জায়গা না থাকায় কাঁচাবাজারের ব্যবসায়ীদের বসতে হচ্ছে চতরা ডিগ্রি কলেজের মাঠ এবং ধাপেরহাট-চতরা সড়কের ওপর। এতে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং তৈরি হচ্ছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি।

২০২৪ সালে প্রায় ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় হাটটির ইজারা নেওয়া স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, দখলমুক্ত জমি না পাওয়ায় তিনি পরবর্তীতে উচ্চ আদালতে রিট করেন এবং শেষ পর্যন্ত ইজারা নবায়ন করেননি। তাঁর মতে, পুরো হাটটি দখলমুক্ত ও পরিকল্পিত করা গেলে সরকারের ইজারা মূল্য বহু গুণ বৃদ্ধি পাবে।

চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন জানান, ২০২০ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমানা নির্ধারণ ও উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় প্রকৃত ব্যবসায়ীদের পুর্নবাসনে ৪০০ দোকান নির্মাণের সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি।

সার্বিক বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পুরো ঘটনা তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর অবৈধ দখল উচ্ছেদে জেলা প্রশাসকের নিকট সুপারিশ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..