সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

স্বৈরাচারের যাতে পুনর্বাসন না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
স্বৈরাচারের যাতে পুনর্বাসন না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
ছবির ক্যাপশন: দিনাজপুরে বিভিন্ন উন্নয়নকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী

দেশে স্বৈরাচারের যাতে কোনো অবস্থাতেই নতুন করে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক ও সচেতন দৃষ্টি রাখার কঠোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, "গণতন্ত্রকে সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সর্বস্তরে গণতান্ত্রিক আচরণ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে। জনগণের রায়কে সম্মান জানিয়ে নির্বাচিত সরকারকে কাজ করার পূর্ণ সুযোগ দিতে হবে। কেউ যেন নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে সরকারকে অস্থিতিশীল করার পাঁতারা করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখা জরুরি।"

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন উন্নয়নকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, "কোনো অবস্থাতেই মাদকের মতো মরণব্যাধির সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। সমাজকে মাদকমুক্ত করতে মাদক কারবারি ও সেবীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।"

এর আগে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন স্থানীয় বৃক্ষমেলা এবং নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধনমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফাহিম মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..