সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে

রংপুর (নগর) ডেস্ক:
রংপুর (নগর) ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে
ছবির ক্যাপশন: রংপুর নগরীর মাছুয়াপাড়ার চার খুন মামলার তদন্তের স্বার্থে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। মামলাটির অন্যতম অভিযুক্ত ও গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ দাসের বাবা বিনয় চন্দ্র দাস এবং ভাই পার্থ দাসকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রংপুর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

ডিবি পুলিশের বক্তব্য:

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, "মামলার সুষ্ঠু তদন্ত ও বিভিন্ন অজানা তথ্য উদঘাটনের জন্য সিদ্ধার্থ দাসের বাবা বিনয় চন্দ্র দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগেও তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তাঁরা নানা অজুহাতে কালক্ষেপণ করছিলেন। ফলে বাধ্য হয়েই আজ তাঁদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।"

ঘটনাপ্রবাহ ও বর্তমান অবস্থা:

গত শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার তালাবদ্ধ নিজ বসতবাড়ি থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়ুষ চক্রবর্তীর (১২) লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশি তদন্ত অনুযায়ী, তাঁদের সবাইকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনার পরদিন ভোরে মাছুয়াপাড়া এলাকা থেকেই মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনই পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ঘটনাটি কেন্দ্র করে সীমান্ত ও বিদ্যুৎ দাস নামে দুজন সাক্ষীও আদালতে তাঁদের জবানবন্দি প্রদান করেছেন। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত পরিচালনা করছে ডিবি পুলিশ।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..