সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস নয়

অনলাইন:
অনলাইন:
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস নয়
ছবির ক্যাপশন: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দিচ্ছেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

রংপুর নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধের সঙ্গে কোনো আপস করা হবে না এবং মাদকের বিরুদ্ধে আরপিএমপির নীতি ‘জিরো টলারেন্স’।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আরপিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় কমিশনার মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর ও গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত মামলার তদন্ত সম্পন্ন, ওয়ারেন্ট তামিল বৃদ্ধি এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারে গুরুত্বারোপ করেন।

নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর তাগিদ দিয়ে ট্রাফিক পুলিশকে জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অপরাধ পর্যালোচনা সভায় জানানো হয়, বিগত জুন মাসে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৫৬টি মামলায় ১৫০ জন এবং ১১০টি নন-এফআইআর মামলায় ১৮২ জনসহ মোট ৩৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ৬০টি মাদক মামলায় ৪৮ জন আসামিকে গ্রেপ্তারসহ ১.১১৪ কেজি গাঁজা, ৯৮৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩ পিস ট্যাপেন্টাডল ও ১৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এছাড়া চুরি হওয়া দুটি অটোরিকশা, দুটি মোটরসাইকেল এবং বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ।

এর আগে সকালে পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত কল্যাণ সভায় কমিশনার ডিউটিকালীন অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দেন। সেই সঙ্গে অনলাইন জুয়া ও অনৈতিক ডিজিটাল কর্মকাণ্ড থেকে পুলিশ সদস্যদের দূরে থাকার কঠোর বার্তা দিয়ে তিনি সতর্ক করেন, কোনো সদস্য এমন অপরাধে জড়ালে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..