সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ

বিনোদন ডেস্ক:
বিনোদন ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ
ছবির ক্যাপশন: নেপালের পোখারায় ‘শিকার’ সিনেমার শুটিং সেটে অভিনেত্রী অপু বিশ্বাস ও সহশিল্পীরা।

নেপালে হিমালয়ের এক নদীতে পাহাড় ও পাথরের বিশাল ধসে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জীবনযাত্রা। এ পর্যন্ত ৩৫৯ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। এ চরম প্রাকৃতিক দুর্যোগের মাঝেই দেশটিতে শুটিংয়ে গিয়ে দুশ্চিন্তায় পড়েন বাংলাদেশের ‘শিকার’ সিনেমার কলাকুশলীরা। তবে তাঁরা সবাই নিরাপদে আছেন এবং আজ শুক্রবারই দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা কামরুজ্জামান রোমান।

নিরাপদে ঢাকায় ফিরছেন অপু বিশ্বাসসহ পুরো ইউনিট:

চলতি আগস্টের শুরু থেকে নেপালের পোখারায় চলছিল ‘শিকার’ চলচ্চিত্রের শুটিং। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মুরতজা পলাশ, মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্তসহ অনেকে।

বন্যার খবরে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও অপু বিশ্বাস জানান, তাঁরা যেখানে অবস্থান করছিলেন সেখানে সরাসরি বন্যার প্রভাব না পড়লেও পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে দারুণভাবে বিপর্যস্ত হয়েছে। শুক্রবারের ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা জানিয়ে অপুর আকুল আবেদন, “সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।”

নেপালে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে তাসরিফ খান:

এদিকে বন্ধুদের নিয়ে নেপালে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন কুঁড়েঘর ব্যান্ডের জনপ্রিয় ভোকাল তাসরিফ খান। বন্যা ও পাহাড় ধসে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তিনি আটকে পড়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে দোয়া চেয়ে তাসরিফ জানান, যে সড়ক দিয়ে তাঁদের ফেরার কথা ছিল সেখানেও ধস নেমেছে। ফলে আপতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক ও যোগাযোগ পুনর্স্থাপিত হলে তারা দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন এই সংগীতশিল্পী।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..