সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

'রামায়ণ'-এ রণবীরের অভিনয় দেখে থ আলিয়া, ভক্তদের দিলেন বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক:
বিনোদন ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
'রামায়ণ'-এ রণবীরের অভিনয় দেখে থ আলিয়া, ভক্তদের দিলেন বিশেষ বার্তা
ছবির ক্যাপশন: 'রামায়ণ' সিনেমায় শ্রীরামের ভূমিকায় রণবীর কাপুরের পোস্টার শেয়ার করে আলিয়া ভাট।

পরিচালক নীতিশ তিওয়ারির বহুল আলোচিত ও মেগা বাজেটের সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ছবিতে 'রাম' চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরের লুক ও অভিনয় নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিটাউনের তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন পুরো টিমকে। সেই তালিকায় এবার যুক্ত হলেন রণবীরের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।

গত ৩০ জুলাই বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম ট্রেলার। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ট্রেলারের ঝলক শেয়ার করেন আলিয়া। পোস্টে জটিল কোনো লেখা না লিখে কেবল স্পার্কলস ইমোজি এবং ‘দিওয়ালি ২০২৬’ যুক্ত করে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।

এর আগেও ভক্তদের সঙ্গে এক অনলাইন আড্ডায় (জুম কল) ‘রামায়ণ’ প্রজেক্ট নিয়ে নিজের রোমাঞ্চ প্রকাশ করেছিলেন আলিয়া। তিনি বলেছিলেন, "রণবীর এই চরিত্রে সত্যিই অসাধারণ কাজ করেছে। পর্দায় ওকে এই রূপ ও আবহে দেখার অভিজ্ঞতা হবে একেবারে অভাবনীয়। দর্শকরা সিনেমাটি দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান, সেটার জন্য আমি মুখিয়ে আছি।"

পৌরানিক রূপকথা ও মহাকাব্যভিত্তিক এই বিগ বাজেটের সিনেমাটি আগামী ২০২৬ সালের দীপাবলিতে সারা বিশ্বের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..