সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

রংপুর (নগর) ডেস্ক:
রংপুর (নগর) ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: মামলার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করছেন রংপুর মহানগর নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার মামলায় পুলিশ ও প্রশাসনের দেওয়া তদন্তের বয়ানকে প্রত্যাখ্যান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। ঘটনাপ্রবাহকে ‘জজ মিয়া নাটক’-এর দিকে মোড় নেওয়ার আশঙ্কা প্রকাশ করে মূল সত্য উন্মোচনে অবিলম্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের জোর দাবি জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর নাগরিক কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর দাবির কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১৯টি সুনির্দিষ্ট অসংগতি:

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ । সেখানে পুলিশি তদন্তের দুর্বলতা এবং জনমনে তৈরি হওয়া নানা প্রশ্ন ও অসংগতি তুলে ধরে ১৯টি সুনির্দিষ্ট দিক চিহ্নিত করে বক্তব্য দেন নেতারা।

নাগরিক কমিটির মতে, কেবল মাদক সেবন দেখে ফেলার ভয়ে দুটি কিশোরের পক্ষে পুরো পরিবারটিকে নির্মমভাবে হত্যা করার গল্প কোনোভাবেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এটি একটি সুপরিকল্পিত ও সুসংগঠিত চক্রের ঠান্ডা মাথায় ঘটানো হত্যাকাণ্ড।

সংবাদ সম্মেলনে উত্তাপিত মূল অসংগতিসমূহ:

স্থান ও মোটিভ: নির্জন এলাকা বাদ দিয়ে জনবহুল বাড়ির ছাদে ইয়াবা সেবন করা এবং কেবল মাদক সেবন দেখে ফেলার জন্য চারজনকে খুন করার ঘটনা অবাস্তব।

সময়ের অসঙ্গতি ও সিসিটিভি ফুটেজ: নিহত মেয়ে আগামী চক্রবর্তীর ভোর ৫টা ৫০ মিনিটের ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং পর্যবেক্ষণ না করা এবং বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ উধাও হওয়া।

অর্থ লোপাট ও চাঁদাবাজির হুমকি: অবমুক্ত হওয়া প্রভিডেন্ট ফান্ডের ১৫ লাখ টাকার নিখোঁজ থাকা, বসতবাড়ি নির্মাণ সংক্রান্ত বিষয়ে চাঁদাবাজদের হুমকি ও প্রীতিলতা ও আগামী চক্রবর্তীর মরদেহে ধর্ষণের আলামত সংক্রান্ত ফরেনসিকের বৈপরীতি।

তদন্তের তাড়াহুড়ো ও টাকার ভাগ: ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের ফলাফল ছাড়াই তড়িঘড়ি করে আসামি চিহ্নিত করা এবং উদ্ধারকৃত টাকার ভাগের অসংগতিপূর্ণ হিসাব দেওয়া।

‘রাশোমোন ইফেক্ট’ ও নিরপেক্ষ তদন্তের দাবি:

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির নেতারা আরও বলেন, মামলাটিতে জাপানি সিনেমা ‘রাশোমোন’-এর মতো ক্রমাগত সংগতিহীন ও ভিন্ন ভিন্ন গল্প হাজির করা হচ্ছে। একের পর এক তৈরি করা এই মনগড়া তত্ত্ব মূলত প্রকৃত অপরাধীদের আড়াল করার অপচেষ্টা কি না—সেই প্রশ্ন তোলেন তাঁরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে নেতারা বলেন, অনতিবিলম্বে নির্দোষদের রক্ষায় এবং প্রকৃত অপরাধীদের শনাক্তে মামলাটির তদন্ত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটির হাতে ন্যস্ত করতে হবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..