সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর

জাতীয় ডেস্ক:
জাতীয় ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর
ছবির ক্যাপশন: জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম।

স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করলেও দেশের মূল চালিকাশক্তিতে বা স্টিয়ারিংয়ে কেবল জালেম ও ধোঁকাবাজেরা বসেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম।

আজ শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত 'জাতীয় শিক্ষক ফোরাম'-এর কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক দফাতেই শিক্ষকদের দাবি আদায় সম্ভব:

স্বাধীনতার দীর্ঘ ইতিহাস তুলে ধরে চরমোনাই পীর বলেন, "জনগণ যে প্রত্যাশা নিয়ে সংগ্রাম করেছিল তা পূরণ হয়নি। বরং যাদের ভেতরে নৈতিকতা, আদর্শ এবং শিক্ষকদের প্রাণের দাবি অনুধাবনের মনমানসিকতা নেই, তারাই ক্ষমতায় বসেছে।" সম্মেলনে উত্থাপিত শিক্ষকদের ১৩ দফা দাবির প্রসঙ্গে তিনি বলেন, "১৩ বা ১৪ দফার প্রয়োজন নেই, এক দফাই যথেষ্ট। আর তা হলো দুর্নীতি বন্ধ করা। দেশের সিংহভাগ টাকা দুর্নীতিবাজদের কারণে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি বন্ধ করা গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণই শুধু নয়, তাঁদের আরও অনেক সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব।"

অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি ও দলীয়করণের অভিযোগ:

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গত ৫ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি। পুরোনো ব্যবস্থার কোনো রূপান্তর না ঘটে বরং ক্ষেত্রবিশেষে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আতাউর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া বাতিল করে গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটির হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা করছে। একে সরকারের সর্বক্ষেত্রে দলীয়করণের মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেন তিনি।

জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন খানের সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মাদ জসিম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান ও ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদসহ শিক্ষক নেতৃবৃন্দ।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..