সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

নোংরা ও পচা-বাসি খাবার বিক্রির দায়ে সৈয়দপুরে ২ হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুর (নীলফামারী)
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
নোংরা ও পচা-বাসি খাবার বিক্রির দায়ে সৈয়দপুরে ২ হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: নীলফামারীর সৈয়দপুরে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা।

নীলফামারীর সৈয়দপুরে পচা-বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে দুটি খাবার হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এক নম্বর রেলক্রসিং এলাকার 'তাজির উদ্দিন গ্রান্ড হোটেল' এবং 'আল সামস্ হোটেল'-এ এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিনসহ সৈয়দপুর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে খাবার রান্না ও পচা-বাসি খাবার সংরক্ষণ করে তা গ্রাহকদের পরিবেশন করে আসছিল। এই অভিযোগে আল সামস্ হোটেলের স্বত্বাধিকারী আলাউদ্দিনকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের মালিক বখতিয়ার রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন জানান, "ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানে খাবার তৈরিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন কিংবা অনিয়ম পাওয়া গেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..