সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

রংপুর:
রংপুর:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
উত্তেজনা কাটিয়ে বেরোবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির
ছবির ক্যাপশন: জুলাই গণ-অভ্যুত্থান দিবসের শোভাযাত্রায় বৃষ্টি উপক্ষে করে এক সাথে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

তিন দিন ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়া, রক্তক্ষয়ী সংঘাত ও ১৪৪ ধারা জারির আবেদনের মতো থমথমে পরিস্থিতির ইতি ঘটিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক মঞ্চে দেখা মিলল দুই প্রধান ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরের।

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিতে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেন দুই সংগঠনের নেতাকর্মীরা।

উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা বৃষ্টিকে তোয়াক্কা না করে ছাতা মাথায় অংশ নেন। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস এবং ঐতিহাসিক আবু সাঈদ চত্বর পরিক্রমণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এর পর শহীদদের স্মৃতিতে বৃক্ষরোপণ করা হয়।

সংঘাতের শুরু ও প্রশাসনের পদক্ষেপ:
এর আগে গত সোমবার সন্ধ্যায় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত নেতাদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক দফার সেই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন, যার মধ্যে ৫ জনের অবস্থা ছিল গুরুতর।

পরদিন মঙ্গলবার একই স্থানে উভয় পক্ষ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিলে ক্যাম্পাসে নতুন করে মারাত্মক সংঘাতের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪৪ ধারা জারির আবেদনের সিদ্ধান্ত নেয়।

দুই সংগঠনের বক্তব্য ও ভিসির প্রতিক্রিয়া:
তবে সব শঙ্কা কাটিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দুই বিপরীতমুখী রাজনৈতিক শক্তির এই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, "২৪-এর জুলাই বিপ্লব আমাদের যে ঐক্যের বার্তা দিয়েছিল, সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই আমরা নতুন দেশ গড়তে চাই। নিজেদের ভেতরের ক্ষোভ বা মতপার্থক্য ভুলে সুন্দর বাংলাদেশ গড়ার স্বার্থে আমাদের ঐক্য জরুরি।"

অন্যদিকে বেরোবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মুরাদ জানান, "ক্যাম্পাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকা সকল ছাত্রশক্তির শান্তিময় সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। সেই চিন্তা থেকেই আলোচনার মাধ্যমে আমরা একই কর্মসূচিতে শামিল হয়েছি এবং সামনেও এই ধারা বজায় রাখতে চাই।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এই সহাবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের মূল শক্তিই ছিল সর্বস্তরের একতা। আমাদের নিজেদের কোন্দল ও ভুলের সুযোগে যেন স্বৈরাচারী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আজকের এই মিলনমেলার মাধ্যমে ছাত্রদল ও ছাত্রশিবির প্রমাণ করেছে বেরোবিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..