সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

রংপুর (নগর) ডেস্ক:
রংপুর (নগর) ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
ছবির ক্যাপশন: চার খুন মামলার আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন রংপুর আদালত।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় বহুল আলোচিত চার খুনের মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন, প্রতিদিন সর্বোচ্চ তিন ঘণ্টা করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী।

রিমান্ডের আইনি জটিলতা ও জেলগেটে জিজ্ঞাসাবাদ:

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা ইতোমধ্যেই বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তদন্ত এগোনোর সাথে সাথে কিছু নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসায় আসামিদের পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি।

আইনি বাধ্যবাধকতার কারণে একবার ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর আসামিকে পুনরায় পুলিশ রিমান্ডে নেওয়ার সুযোগ না থাকায় আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্ত ও তথ্য যাচাইয়ের স্বার্থে ডিবি পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের নতুন আবেদন করা হলে আদালত সার্বিক বিষয় বিবেচনা করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।

ডোপ টেস্টের হালনাগাদ তথ্য:

এদিকে আদালতের নির্দেশে আসামিদের মাদকের উপস্থিতি পরীক্ষার (ডোপ টেস্ট) জন্য ইউরিনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। আজ পাওয়া ল্যাব রিপোর্টে দেখা যায়, অভিযুক্ত দুই আসামির শরীরে ইয়াবা বা অন্য কোনো ক্ষতিকর মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।

নৃশংস ও স্পর্শকাতর এই চার খুনের পেছনের মূল রহস্য ও নেপথ্যের কারণ পুরোপুরি উন্মোচনে ডিবি পুলিশ নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..