সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কাউনিয়ায় কাঠের ব্রিজ ভেঙে ১০ গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

কাউনিয়া (রংপুর):
কাউনিয়া (রংপুর):
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
কাউনিয়ায় কাঠের ব্রিজ ভেঙে ১০ গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন
ছবির ক্যাপশন: কাউনিয়ার প্রাণনাথ চর এলাকায় নদীর ওপর কাঠের ব্রিজটির একাংশ ভেঙে নদীতে পড়ে গিয়ে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত।

নদীর ওপর তৈরি কাঠের সেতুটি ভেঙে নদীতে তলিয়ে যাওয়ায় রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর ও আশপাশের ১০টি গ্রামের যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, প্রাণনাথ চর এলাকার নদী পারাপারের এই কাঠের ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি হঠাৎ করেই ব্রিজটির একাংশ ভেঙে নদীতে পড়ে যায়। ফলে এলাকাটির স্বাভাবিক যাতায়াতব্যবস্থা একেবারেই স্তব্ধ হয়ে পড়েছে।

কৃষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ:
সেতুটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন কোমলমতি শিক্ষার্থী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও জরুরি চিকিৎসা প্রত্যাশী রোগীরা।

প্রাণনাথ চর ও সংলগ্ন এলাকাগুলো মূলত কৃষিনির্ভর। কাঠের সেতু ভেঙে যাওয়ায় স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত ধান, তাজা সবজি ও অন্যান্য কৃষিপণ্য সময়মতো হাটে নিয়ে যেতে পারছেন না। নৌকায় বা বিকল্প পথে যাতায়াতে পরিবহন খরচ যেমন দ্বিগুণ বেড়েছে, তেমনি পণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন তাঁরা।

সজিবুর রহমান নামের এক স্থানীয় শিক্ষার্থী জানায়, "ব্রিজ ভেঙে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় করে স্কুলে যেতে হচ্ছে। নৌকায় পার হতে খুব ভয় লাগে। দ্রুত এটি মেরামত করা না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।"

পাকা সেতুর আকুল দাবি:
স্থানীয় বাসিন্দা জসিম সরকার বলেন, "ফাটল ধরা জরাজীর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় আমাদের যোগাযোগের সব পথ বন্ধের উপক্রম। জরুরি ভিত্তিতে এখানে যাতায়াতের জন্য সাময়িক বিকল্প পথ এবং স্থায়ী সমাধানের অংশ হিসেবে একটি টেকসই পাকা সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।"

উপজেলা প্রশাসনের উদ্যোগ:
যোগাযোগ বিচ্ছিন্নতা ও জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, "কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। আমরা দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে এলাকাবাসীর চলাচলের জন্য নিরাপদ বিকল্প ব্যবস্থা করব। একই সঙ্গে স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..