সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কাউনিয়ায় পলাশ হত্যা মামলা: ৭ ঘণ্টার ব্যবধানে প্রধান আসামি মোজাহার গ্রেপ্তার

রংপুর:
রংপুর:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
কাউনিয়ায় পলাশ হত্যা মামলা: ৭ ঘণ্টার ব্যবধানে প্রধান আসামি মোজাহার গ্রেপ্তার
ছবির ক্যাপশন: হত্যা মামলার প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশ মিয়া (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাতে উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাহার আলী আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।

ঘটনার পটভূমি ও হামলা:
মামলার এজাহার ও তদন্ত কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন সূত্রে জানা গেছে, পলাশদের অংশীদারি সম্পত্তির এক শতাংশ জমি তাঁদের চাচার কাছ থেকে গোপনে কেনার পাঁয়তারা করছিলেন মোজাহার আলী। গত ১০ আগস্ট (সোমবার) সন্ধ্যায় সাহেবগঞ্জ বাজারে মোজাহারের কাছে এ বিষয়ে জানতে চাইলে পলাশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়।

পরবর্তীতে ওই রাতেই মোজাহার, তাঁর দুই ছেলে সাব্বির ও সজিব এবং আত্মীয় সোনা মিয়াসহ কয়েকজন যুবক লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে সাহেবগঞ্জ বাজারের তিনমাথা মোড়ে পলাশের ওপর বর্বরোচিত হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পলাশের মা ও মেজ ভাই আশরাফুলও মারধরের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় পলাশকে প্রথমে হারাগাছ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে পলাশের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান।

মামলা দায়ের ও পুলিশের সাফল্য:
ঘটনার পর নিহতের পরিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় একটি লিখিত হত্যা মামলা দায়ের করে।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক অশোক চৌহান জানান, দুপুরে মামলাটি নিবন্ধিত হওয়ার পরপরই জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম অভিযানে নামে। মামলা দায়েরের মাত্র ৭ ঘণ্টার মাথায় কাচু আলুটারি গ্রাম থেকে প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..