সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে ৪ হত্যা: দৃশ্যমান অগ্রগতি না থাকায় জামায়াতের উদ্বেগ

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
রংপুরে ৪ হত্যা: দৃশ্যমান অগ্রগতি না থাকায় জামায়াতের উদ্বেগ
ছবির ক্যাপশন: রংপুর মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রংপুর নগরীর বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান ও সুস্পষ্ট কোনো অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুরে রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিঞা গোলাম পরওয়ার।

তদন্তের ব্যর্থতা ও জনমনে বিভ্রান্তি:
সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, "অতীতে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো জটিল ও বহুল আলোচিত বহু ঘটনার রহস্য সফলভাবে উদঘাটন করতে সক্ষম হয়েছে। অথচ রংপুরে এমন একটি ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরও আজও এর কোনো সঠিক ক্লু বের করা সম্ভব হলো না। উল্টো প্রশাসনের বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে।"

তিনি আরও উল্লেখ করেন, ঘটনার এত দিন পেরিয়ে গেলেও প্রকৃত রহস্য উন্মোচিত না হওয়ায় দেশের সচেতন নাগরিক ও স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ ও নানামুখী সংশয় তৈরি হয়েছে।

বিচারের দাবি ও পরিবারের প্রতি সমবেদনা:
নিহত গণপতি চক্রবর্তীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মিঞা গোলাম পরওয়ার বলেন, "একটি পরিবারের একাধিক সদস্যকে হারিয়ে নিঃশ্বেস হয়ে যাওয়ার বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অসহায় স্বজনদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব।"

তিনি কালক্ষেপণ না করে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে রংপুর অঞ্চলের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..