সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুর নগরীর ১৭ নং ওয়ার্ডের মাদক সম্রাট 'ভেজাল' ইয়াবাসহ গ্রেফতার

মিডিয়া সেল
মিডিয়া সেল
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
রংপুর নগরীর ১৭ নং ওয়ার্ডের মাদক সম্রাট 'ভেজাল' ইয়াবাসহ গ্রেফতার
ছবির ক্যাপশন: রংপুর নগরীতে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হওয়া হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। (ছবি: আরএমপি)

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় মহানগরজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে কোতয়ালী থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের ভগী বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম রশিদুল ইসলাম ওরফে ভেজাল (৩৬)। তিনি রংপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার মো. মাহাতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভগী বালাপাড়াস্থ নিরিবিলি হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রশিদুল ইসলামকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীতে চুরি, ছিনতাই রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং মাদক নির্মূলে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..