সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বেরোবি ও রংপুর চেম্বারের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বেরোবি (রংপুর):
বেরোবি (রংপুর):
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
বেরোবি ও রংপুর চেম্বারের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ছবির ক্যাপশন: উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর উপস্থিতিতে বেরোবি ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (RCCI) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (RCCI)-এর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং শিল্প-শিক্ষা সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং RCCI-এর সভাপতি এমদাদুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

একাডেমি ও ইন্ডাস্ট্রির মেলবন্ধন:
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী একাডেমি ও ইন্ডাস্ট্রির যৌথ সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, "শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করা এখন সময়ের দাবি। রংপুর চেম্বারের সঙ্গে এই যৌথ চুক্তি আমাদের শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।"

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ক্ষেত্রেও শিল্পখাতের সঙ্গে সহযোগিতার এ ধারা ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।

উপস্থিত ব্যক্তিবর্গ:
স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ, সহযোগী অধ্যাপক মোঃ শাহীনুর রহমান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ রাসেল উদ্দিন, সহকারী অধ্যাপক ফাহিমুল কাদের সিদ্দিকী, সহকারী অধ্যাপক শরীফা আক্তার নিপা, প্রভাষক মোঃ সোবহান আলী, বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং RCCI-এর পরিচালক রশিদুল সুলতান বাবলু, পরিচালক কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বিভাগীয় সূত্রে জানানো হয়, এই চুক্তির ফলে বেরোবির শিক্ষার্থীরা স্থানীয় শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, বাস্তব অভিজ্ঞতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগে অগ্রাধিকার পাবেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..