সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

শার্শায় সাড়ে ১৫ কোটির মাছ নিধন: বিদ্যুৎ নয়, দায় অব্যবস্থাপনার!

যশোর প্রতিনিধি:
যশোর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
শার্শায় সাড়ে ১৫ কোটির মাছ নিধন: বিদ্যুৎ নয়, দায় অব্যবস্থাপনার!
ছবির ক্যাপশন: যশোরের শার্শার বাহাদুরপুর ইউনিয়নের সোনামুখী বিল সংলগ্ন 'এ এফ মৎস্য খামার'।

যশোরের শার্শা উপজেলায় 'এ এফ মৎস্য খামারে' সাড়ে ১৫ কোটি টাকার মাছ মারা যাওয়ার ঘটনায় মালিকপক্ষের দাবির সঙ্গে বাস্তব অনুসন্ধানের চরম বৈপরীত্য পেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে অক্সিজেন সংকটে মাছগুলো মারা গেছে বলে মালিকপক্ষ যে অভিযোগ তুলেছিল, সরকারি তদন্তে তার কোনো সত্যতা মেলেনি।

আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তদন্ত প্রতিবেদন প্রকাশের তথ্য জানানো হয়। এর আগে গত ২৫ আগস্ট তদন্ত দলটি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে।

বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট চিত্র:
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিভাগের রেকর্ড পর্যবেক্ষণ করে দেখা গেছে গত ২২ আগস্ট রাতে মাত্র ৪৪ মিনিট (রাত ১:৪২ থেকে ২:২৬ পর্যন্ত) বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এমনকি লোডশেডিং শুরু হওয়ার পূর্বেই খামারের পুকুরগুলোতে মাছ মরতে শুরু করে। ফলে বিদ্যুতের অনুপস্থিতির কারণে বিশাল এ বিপর্যয় ঘটেছে—মালিকপক্ষের এমন যুক্তি নাকচ করে দিয়েছে তদন্ত দল।

মৃত্যুর প্রকৃত কারণ ও ব্যবস্থাপনাগত ত্রুটি:
তদন্ত দলের পর্যালোচনায় উঠে এসেছে, অতিরিক্ত মাছের ঘনত্ব, উচ্চ আমিষযুক্ত অতিরিক্ত খাবার প্রয়োগ, জৈব বর্জ্যের মারাত্মক চাপ ও ফাইটোপ্ল্যাংকটনের আধিক্যই এই বিপর্যয়ের প্রধান কারণ। এ ছাড়া পানিতে পিএইচ (pH), মারাত্মক অ্যামোনিয়া বৃদ্ধি এবং দ্রবীভূত অক্সিজেনের অভাবে মাছগুলো শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পুকুরে বিপুল পরিমাণ মাছের তুলনায় এয়ারেশন (বাতাস সরবরাহের যন্ত্র) ব্যবস্থা ছিল একেবারেই অপ্রতুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তদন্ত কমিটির আহ্বায়ক ফজলে ওয়াহিদ জানান, সাড়ে ১৫ কোটি টাকার মাছ থাকার দাবি করা সত্ত্বেও খামারটিতে বিদ্যুতের বিকল্প হিসেবে কোনো জেনারেটর বা ব্যাকআপ ব্যবস্থা রাখা হয়নি। মূলত ঘনত্বের তুলনায় বাতাস সরবরাহের অভাব ও সামগ্রিক অব্যবস্থাপনার কারণে এই বড় ধরণের ক্ষতি ঘটেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে খামারের যৌথ মালিক আলফাজুল হকের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। সামগ্রিক প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ সত্যতা যাচাই না করে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে জেলা প্রশাসনের মিডিয়া সেল।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..