সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

পীরগঞ্জে লাচ্ছি নদীর কাঠের সাঁকো ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে হাজারো মানুষ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও):
পীরগঞ্জ (ঠাকুরগাঁও):
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
পীরগঞ্জে লাচ্ছি নদীর কাঠের সাঁকো ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে হাজারো মানুষ
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের লাচ্ছি নদীর ওপর ভেঙে পড়া জরাজীর্ণ কাঠের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপারের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগারা এলাকায় লাচ্ছি নদীর ওপর নির্মিত জরাজীর্ণ কাঠের সাঁকোটি ভেঙে পড়েছে। এতে নদীর দুই পাড়ের কয়েক হাজার মানুষের উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও স্থানীয় কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া কাঠের সাঁকোটির মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে রয়েছে। চলাচলের বিকল্প মাধ্যম না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো দিয়েই পার হওয়ার চেষ্টা করছেন স্থানীয়রা। সাঁকোটির অবস্থা এতটাই নাজুক যে, পায়ে হেঁটে কিংবা বাইসাইকেল নিয়েও নিরাপদে পার হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন ও স্থানীয়দের দুর্ভোগ:
স্থানীয় বাঁশগারা ও ছিট বাঁশগাড়া গ্রামের বাসিন্দারা জানান, এই সাঁকোটি ছিল তাঁদের উপজেলা সদরে যাতায়াতের প্রধান পথ। সাঁকোটি ভেঙে যাওয়ায় এখন প্রায় সাত কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে যাতায়াতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি খরচও বেড়েছে কয়েক গুণ।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাসেম ও জুলফিকার জানান, ছোট বাচ্চাদের স্কুলে পাঠাতে অভিভাবকেরা আতঙ্কে থাকছেন। জরুরি চিকিৎসার জন্য মুমূর্ষু রোগীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার মতো সহজ কোনো পথ এখন আর খোলা নেই। এছাড়া কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিতে পারছেন না।

জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাস:
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, "সাঁকোটি ভেঙে যাওয়ায় দুই গ্রামের মানুষের দুর্ভোগের সীমা নেই। বিষয়টি পীরগঞ্জ উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানানো হয়েছে।"

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি তিনি অবগত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুততম সময়ে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক যাতায়াত স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে কেবল অস্থায়ী সাঁকো মেরামত নয়, সমস্যা দূরীকরণে লাচ্ছি নদীর ওপর দ্রুত একটি টেকসই পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..