সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

৯ মাস পর হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু, বাজারে স্বস্তির বার্তা

হিলি (দিনাজপুর:
হিলি (দিনাজপুর:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
৯ মাস পর হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু, বাজারে স্বস্তির বার্তা
ছবির ক্যাপশন: দীর্ঘ ৯ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসে পৌঁছেছে কাঁচা মরিচ বোঝাই ট্রাক।

প্রায় দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই প্রথম ট্রাকটি হিলি বন্দরে প্রবেশ করে।  আমদানির প্রথম দিনে ৩টি আমদানিকারক প্রতিষ্ঠানের ৪টি ট্রাকে মোট ২৮ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ দেশে এসেছে। 

বন্দর অভ্যন্তরে এ সমস্ত কাঁচা মরিচ মানভেদে পাইকারিতে প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।হিলি উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, সর্বশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। তিনি আরও জানান, "সরকারের বিশেষ অনুমতি পাওয়ার পর হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি)-এর জন্য আবেদন করেন। এ পর্যন্ত হিলির ৬৯ জন ব্যবসায়ী প্রায় ৩০ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন পেয়েছেন।

"আমদানি শুরু হতেই এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় বাজারে। সকালের দিকে স্থানীয় খুচরা বাজারে দেশি কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও, আমদানির খবর ছড়িয়ে পড়তেই বিকেলের দিকে তা কমে ২২০ টাকায় নেমে আসে।  আমদানিকারক প্রতিষ্ঠান ‘সজিব ট্রেডার্স’-এর প্রতিনিধি পলাশ জানান, সরকার অনুমোদনের পর ভারতের বিহার রাজ্য থেকে এসব কাঁচা মরিচ আনা হচ্ছে। 

বন্দর থেকে তা দ্রুত দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। আমদানির পরিমাণ আরও বাড়লে সাধারণ খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেশ অনেকটাই কমে আসবে।  হিলি কাস্টমসের সহকারী কমিশনার খন্দকার সোলাইমান জানান, "দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে পচনশীল পণ্য কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। প্রতি টন কাঁচা মরিচ সর্বনিম্ন ৫০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। 

দ্রুততার সঙ্গে চালান খালাস করে কাঁচামাল যেন বাজারে পৌঁছাতে পারে, সেজন্য কাস্টমসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।" 

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..