সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

জুলাই আন্দোলনের ভিত্তি বিএনপির ১৭ বছরের সংগ্রাম’—বললেন মন্ত্রী এ্যানি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
জুলাই আন্দোলনের ভিত্তি বিএনপির ১৭ বছরের সংগ্রাম’—বললেন মন্ত্রী এ্যানি
ছবির ক্যাপশন: জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। (ছবি: সংগৃহীত)

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলনের পেছনে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামই ছিল মূল ভিত্তি। তিনি দাবি করেন, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সত্ত্বেও এখন কেউ কেউ এককভাবে আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বাংলাদেশি’ নামের একটি সংগঠন।

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সময় আজ যারা নিজেদের বড় ভূমিকার দাবি করছেন, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন—এ প্রশ্নেরও উত্তর থাকা প্রয়োজন।”

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এ্যানি বলেন, সব আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছেড়ে যাননি এবং সবার বিরুদ্ধে অভিযোগও এক ধরনের নয়। একই সঙ্গে তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, ভালো আওয়ামী লীগকে সঙ্গে নেওয়ার বক্তব্য থেকেই রাজনৈতিক বিভাজনের সূচনা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রবাসী ভোটেও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্ক থাকতে হবে এবং সংশ্লিষ্ট আসনগুলোতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, “সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস হয়েছে। এত অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। সবাই সহযোগিতা করলে দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে।”

বিগত ১৭ বছরের নানা অনিয়ম ও লুটপাটের কারণে দেশের বিভিন্ন খাতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন এ্যানি। তিনি বলেন, বর্তমান সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..