সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে তছনছ সড়ক ও বাঁধ: সংস্কারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

রংপুর প্রতিনিধি:
রংপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে তছনছ সড়ক ও বাঁধ: সংস্কারের দাবিতে ডিসিকে স্মারকলিপি
ছবির ক্যাপশন: রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন গঙ্গাচড়ার ক্ষতিগ্রস্ত নোহালী ইউনিয়নের অধিবাসীরা।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর সাম্প্রতিক তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, রক্ষাবাঁধ মেরামতসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসকের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আজ রোববার (২ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন ক্ষতিগ্রস্ত নোহালী ইউনিয়নের প্রতিনিধি দল।

স্মারকলিপিতে জানানো হয়, সাম্প্রতিক তিস্তার তীব্র ভাঙনে গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডোহরা এলাকার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ ৭টি গুরুত্বপূর্ণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থানটির যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, স্থানীয় কৃষক ও সাধারণ পথচারীদের ওপর। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তি ও উৎপাদিত কৃষিপণ্য বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নদীভাঙন ঠেকাতে বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত এলাকাবাসী নিজেদের স্বেচ্ছাশ্রমে একটি প্রতিরোধ বাঁধ নির্মাণ করেছিলেন। বর্তমানে সেই বাঁধটিতেও তিস্তার গ্রাস শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এই বাঁধটি সম্পূর্ণ ধসে গেলে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে।

এ অবস্থায় এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে জরুরি ভিত্তিতে ৩টি মূল দাবি উত্থাপন করেন—
১. ক্ষতিগ্রস্ত ৭টি সড়ক অবিলম্বে যাতায়াত উপযোগী করে পুনর্নির্মাণ করা।
২. পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে ঝুঁকিপূর্ণ বাঁধটিতে তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলা এবং পরবর্তীতে স্থায়ী সিসি ব্লক বসিয়ে বাঁধ টেকসই করা।
৩. ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে মানবিক সহায়তা ও পুনর্বাসনের আওতায় আনা।

স্মারকলিপি প্রদানকালে চর বাগডোহরা এলাকার বাসিন্দা আল আমিন মিয়া, ইসমাইল হোসেন, মোনাইম হোসেন, মুকুল মিয়া, আশরাফুল ইসলাম, জিন্নাতুল ইসলামসহ স্থানীয় বহু ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..