সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে ৪ হত্যা: সাক্ষী সীমান্তের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
রংপুরে ৪ হত্যা: সাক্ষী সীমান্তের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড
ছবির ক্যাপশন: রংপুরে চার হত্যা মামলায় সাক্ষী হিসেবে সীমান্ত চন্দ্র দাসের জবানবন্দি গ্রহণের পর আদালত প্রাঙ্গণ।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার বহুল আলোচিত মামলায় আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সীমান্ত চন্দ্র দাস নামের এক যুবক। সে এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই মূল আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সন্ধ্যায় রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের খাসকামরায় জবানবন্দি রেকর্ড করা হয়। সীমান্ত নগরীর মাছুয়াপাড়া এলাকার সুবাস চন্দ্র দাসের ছেলে এবং একটি পোশাক দোকানের বিক্রয় প্রতিনিধি।

ইয়াবা সেবনের তথ্যে মিল:
মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক জিন্নাত আলী জানান, জবানবন্দিতে সীমান্ত উল্লেখ করেছে যে হত্যাকাণ্ডের রাতে দুই আসামি তাঁর বাসাতেই অবস্থান করেছিল এবং সেখানে তারা মাদক (ইয়াবা) সেবন করে।

আসামিদের পূর্বে দেওয়া স্বীকারোক্তির সাথে সাক্ষী সীমান্তের এই বয়ানের শতভাগ মিল পাওয়া গেছে। এ ছাড়া আসামিদের ডোপ টেস্টের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান এই তদন্ত কর্মকর্তা।

তদন্তে স্বচ্ছতা ও ন্যায়বিচারের আশ্বাস:
পুলিশের পূর্ববর্তী বক্তব্যের কিছু অসঙ্গতি ও সুশীল সমাজের সমালোচনার প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা আশ্বাস দিয়ে বলেন, "নগরবাসীর মনে তৈরি হওয়া সব প্রশ্নের জবাব বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে বের করা হবে। মামলাটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।"

উল্লেখ্য, গত ২২ আগস্ট (শনিবার) রাতে মাছুয়াপাড়ার নিজস্ব বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেধাভী মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি (২৫) ও ছোট ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে গ্রেপ্তারকৃত মুগ্ধ ও সিদ্ধার্থ আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। পরবর্তীতে মামলাটির অধিকতর তদন্তের জন্য কোতোয়ালি থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..