সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

দূরত্ব ঘুচাতে শরিকদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ, নতুন রাজনৈতিক সমন্বয়ের বার্তা

অনলাইন
অনলাইন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
দূরত্ব ঘুচাতে শরিকদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ, নতুন রাজনৈতিক সমন্বয়ের বার্তা
ছবির ক্যাপশন: দূরত্ব ঘুচাতে শরিকদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ, নতুন রাজনৈতিক সমন্বয়ের বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পাঁচ মাসের মাথায় বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দূরত্ব কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জোটবদ্ধ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪১টি শরিক দলের শীর্ষ নেতাদের সম্মানে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিটি টেবিলে নিজে গিয়ে শরিক দলের নেতাদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া দূরত্ব ও মান-অভিমান কাটিয়ে উঠতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে বিএনপির ঘোষিত ৩১ দফা, যৌথভাবে স্বাক্ষরিত জুলাই সনদ এবং বর্তমান সরকারের গত পাঁচ মাসের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় শরিকদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে যুগপৎ আন্দোলন করা শরিকদের অবদান ভোলার নয়। সরকারের ঘোষিত ৩১ দফা এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গত পাঁচ মাসে সরকারের নেওয়া কৃষি ঋণ, ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো উদ্যোগগুলো তুলে ধরেন।

অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সরকার ও শরিকদের মধ্যে এ ধরনের নিয়মিত সংলাপ অব্যাহত থাকবে।

তবে দলীয় সিদ্ধান্তের কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং জমিয়তে উলামায়ে ইসলামের একটি অংশ আমন্ত্রণ পেলেও এই নৈশভোজে অংশ নেয়নি।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..