সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতায় বেরোবির ৭ শিক্ষক! অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতায় বেরোবির ৭ শিক্ষক! অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি
ছবির ক্যাপশন: শেখ হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে বেরোবি ৭ শিক্ষকের তথ্য অনুসন্ধানে কমিটি গঠন

রংপুর: জুলাই গণ-অভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানোর গোপন আঁতাত ও তৎপরতায় জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭ শিক্ষকের তথ্য অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

কমিটির গঠন ও দায়িত্ব:
৫ সদস্যের এই তথ্য অনুসন্ধান কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনকে আহ্বায়ক এবং বেরোবির লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার রেহেনা আক্তার মনিকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউর রহমান।

কমিটি গঠনের প্রেক্ষাপট:
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রের অফিস আদেশে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হাইকমান্ডের সাথে গোপনে যোগাযোগ বজায় রেখে চলেছেন। ওই প্রকাশিত তালিকার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং সাময়িক বরখাস্তকৃত কয়েকজন শিক্ষকের নামও রয়েছে।

এই পরিস্থিতিতে বেরোবির কোনো শিক্ষক বাস্তবিকই রাষ্ট্রবিরোধী এই গোপন তৎপরতায় সম্পৃক্ত রয়েছেন কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের উদ্দেশ্যে এই তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হলো।

অভিযুক্ত শিক্ষক ও সাময়িক বরখাস্তদের তালিকা:
গণমাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতায় বেরোবির যেসব শিক্ষকের নাম এসেছে তারা হলেন—
১. লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদ মণ্ডল
২. গণিত বিভাগের ড. মশিউর রহমান
৩. অধ্যাপক ড. আয়েশা আকতার আঁখি
৪. অধ্যাপক ড. মো. জাকির হোসেন
৫. জেড উদ্দিন
৬. দেবু পিকে (সাংকেতিক নাম)
৭. এসকে বি (সাংকেতিক নাম)

উল্লেখ্য, নাম আসা শিক্ষকদের মধ্যে লোক প্রশাসন বিভাগের আসাদ মণ্ডল ও গণিত বিভাগের ড. মশিউর রহমান জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামী হওয়ায় আগেই সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় আছেন।

কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসন থেকে:

বিষয়টি নিয়ে বেরোবির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান জানান, খবরের সত্যতা নিশ্চিতেই প্রাথমিক অনুসন্ধানের এই উদ্যোগ। এই কমিটির দেয়া রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে একটি চূড়ান্ত তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটির রিপোর্টের আলোকেই সিন্ডিকেট ও শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেবে প্রশাসন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..