সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

শতভাগ জিপিএ-৫ পেয়ে বোর্ডে সেরাদের তালিকায় রংপুর ক্যাডেট কলেজ, শীর্ষে নামী প্রতিষ্ঠানগুলো

রংপুর:
রংপুর:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
শতভাগ জিপিএ-৫ পেয়ে বোর্ডে সেরাদের তালিকায় রংপুর ক্যাডেট কলেজ, শীর্ষে নামী প্রতিষ্ঠানগুলো
ছবির ক্যাপশন: এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনের পর রংপুর ক্যাডেট কলেজে কৃতী শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর আনন্দ-উচ্ছ্বাস।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আবারও সেরা সাফল্যের স্বাক্ষর রেখেছে রংপুর ক্যাডেট কলেজ। শতভাগ পাসের পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই জিপিএ-৫.০০ পেয়ে অসাধারণ রেকর্ড গড়েছে।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে সারা দেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর রংপুর ক্যাডেট কলেজ প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫:

প্রতিষ্ঠানটি থেকে এবার বিজ্ঞান বিভাগের ৪৭ জন এবং মানবিক বিভাগের ৩ জনসহ সর্বমোট ৫০ জন পরীক্ষার্থী অংশ নেন। অভাবনীয় বিষয় হলো, তাঁদের প্রত্যেকেই জিপিএ-৫.০০ অর্জন করেছেন। শতভাগ পাসের পাশাপাশি সবার সর্বোচ্চ জিপিএ পাওয়ার এমন অর্জনে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

সাফল্যের অনুভূতি ব্যক্ত করে রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ এ এইচ এম ছেরাজুজ্জামান বলেন, "ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষকদের নিবিড় তদারকিই এই মেধার বিকাশ ঘটিয়েছে। শুধু প্রাতিষ্ঠানিক নয়, নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে কাজ করে থাকি, যার প্রতিফলন এই সুফল।"

তিনি সেনাসদরের দিকনির্দেশনা, উপাধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং অভিভাবকদের গঠনমূলক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

রংপুরের অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানের সার্বিক চিত্র:
কেবল রংপুর ক্যাডেট কলেজ নয়, রংপুর অঞ্চলের অন্যান্য নামী-দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এবার এসএসসিতে চমকপ্রদ ফল প্রদর্শন করেছে।

রংপুর জিলা স্কুল: ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৭ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন।

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন।

রংপুর ক্যাডেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ: ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৩০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ: ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৬৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩২২ জন।

ক্যাডেট কলেজের চমকপ্রদ সাফল্য:
প্রতিষ্ঠানটি থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে ৪৭ জন এবং মানবিক বিভাগ থেকে ৩ জনসহ সর্বমোট ৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের প্রত্যেকেই জিপিএ-৫.০০ অর্জন করে শতভাগ সাফল্যের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অভাবনীয় এই ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল আনোয়ার জানান, "সিলেবাস শেষ করার পর ধারাবাহিক পরীক্ষা ও মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ প্রস্তুত করা হয়েছিল। সার্বক্ষণিক শৃঙ্খলার মধ্যে থাকায় আমাদের প্রতিষ্ঠানে পাসের হার ৯৯.৩০ শতাংশ অর্জিত হয়েছে। এই কৃতিত্ব শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের যৌথ প্রচেষ্টার ফল।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..