সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কিশোরগঞ্জে পারিবারিক কলহে বৃদ্ধ হত্যা: ২৪ ঘণ্টার যৌথ অভিযানে গাজীপুর থেকে গ্রেফতার ৩

নীলফামারী:
নীলফামারী:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
কিশোরগঞ্জে পারিবারিক কলহে বৃদ্ধ হত্যা: ২৪ ঘণ্টার যৌথ অভিযানে গাজীপুর থেকে গ্রেফতার ৩
ছবির ক্যাপশন: গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১ ও র‍্যাব-১৩।

নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ডেল্টা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। র‍্যাব-১ (পোড়াবাড়ী, গাজীপুর) এবং র‍্যাব-১৩ (নীলফামারী ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামিরা:
গ্রেফতারকৃতরা হলেন—নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়া (ঘাটেরপাড়) গ্রামের ১. আকাশ রায় (২২), ২. শ্যামল রায় (৪৫) এবং ৩. ববিতা রানী রায় (৪২)।

ঘটনার পটভূমি ও মামলা:
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৭ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সংগঠিত হয়ে ভুক্তভোগী পরিবারের উঠানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করে।

এ সময় বাদীর মা-বাবা এগিয়ে এলে আসামিরা তাঁদের ওপর বর্বরোচিত হামলা চালায়। একপর্যায়ে বাদীর পিতার মাথায় আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে কাজল গীর বাদী হয়ে গত ১৬ আগস্ট নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (মামলা নং-১৩) দায়ের করেন। ঘটনার পর পরই আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাবের যৌথ অভিযান:
মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১৩। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কাশিমপুরে আলালের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দল।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নীলফামারীর সংশ্লিষ্ট কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ ও সহিংস অপরাধ নির্মূলে র‍্যাবের এই ধরণের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..