সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

সাংবাদিকরাই সরকারের চোখ-কান, বস্তুনিষ্ঠ সংবাদই সঠিক সিদ্ধান্তে সহায়ক'—ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

অনলাইন ডেক্স:
অনলাইন ডেক্স:
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
সাংবাদিকরাই সরকারের চোখ-কান, বস্তুনিষ্ঠ সংবাদই সঠিক সিদ্ধান্তে সহায়ক'—ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন
ছবির ক্যাপশন: সাংবাদিকরাই সরকারের চোখ-কান, বস্তুনিষ্ঠ সংবাদই সঠিক সিদ্ধান্তে সহায়ক' ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন (ছবি: সংগৃহীত)

সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেছেন, সাংবাদিকরাই সরকার ও রাজনীতিকদের "চোখ-কান"। তাই যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে গৌরীপুর প্রেস ক্লাবের দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "যা শুনলেন, তাই ছাপিয়ে দেবেন—এমনটি যেন না হয়। একটি সংবাদ বস্তুনিষ্ঠ হলে আমরাও সঠিক পদক্ষেপ নিতে পারি। আমাদের চোখ এড়িয়ে যাওয়া অনেক বিষয় সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে সামনে আসে।"

সাংবাদিকদের তিনি আরও বলেন, "সংবাদ সবসময় সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হওয়া উচিত। আপনারা বাস্তব চিত্র তুলে ধরলে প্রশাসন ও সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে।"

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ইকবাল হোসেন বলেন, সম্প্রতি একটি সংবাদে প্রকাশ হয়েছিল যে একটি এলাকার ৯০ শতাংশ মানুষ ত্রাণ থেকে বঞ্চিত। সেই প্রতিবেদন দেখেই তিনি তাৎক্ষণিকভাবে পাঁচজন জেলা প্রশাসকের কাছে বিষয়টি পাঠান। পরে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্ট এলাকার সমস্যা অনেকটাই সমাধান হয়।

তিনি বলেন, "বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শুধু তথ্য প্রকাশ করে না, মানুষের সমস্যার সমাধানেও কার্যকর ভূমিকা রাখে। তাই দায়িত্বশীল সাংবাদিকতা আজ সময়ের দাবি।"

গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি কমল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বাবুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..