সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার

অনলাইন ডেক্স:
অনলাইন ডেক্স:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার
ছবির ক্যাপশন: মালয়েশিয়ায় পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত পলাশ আলী।

মালয়েশিয়ায় ভালো বেতনের আকর্ষনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ১৭ লাখ টাকা বাগিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক পলাশ আলীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহের গোলপুকুরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতারণার কৌশল ও মামলা:

পিবিআই সূত্রে জানা যায়, খুলনা নগরের লবণচরা এলাকার আলাউল কবির খাঁর সঙ্গে পরিচয়ের সূত্রে পলাশ তাঁদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার আশ্বাস দেন। পরে প্রতিটি ভিসার বিনিময়ে ৫ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। তাঁর কথায় বিশ্বাস করে ছয় যুবক ব্যাংক হিসাবের মাধ্যমে ধাপে ধাপে মোট ১৭ লাখ টাকা দেন। তবে টাকা নেওয়ার পর থেকে শুরু হয় নানা টালবাহানা, একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান পলাশ।

পরবর্তীতে গত ১৫ আগস্ট কবির খাঁর বাড়ি এসে টাকা ফেরত দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় পলাশ। এ ঘটনায় ২৪ আগস্ট লবণচরা থানায় কবির খাঁ বাদী হয়ে পলাশসহ দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

পিবিআইয়ের অভিযান ও জবানবন্দি:

তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থান সনাক্ত করে গত রাতে ময়মনসিংহ সদর থানা এলাকার কর অঞ্চল ভবন থেকে পলাশকে গ্রেফতার করে পিবিআই খুলনা।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, প্রাপ্ত ১৭ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা নিজের কাছে রেখে বাকি টাকা মালয়েশিয়ার একটি এজেন্সিতে পাঠিয়েছিলেন। আজ দুপুরের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি লবণচরা আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..