সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কৃত্রিম সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
কৃত্রিম সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: নীলফামারীর চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।

দেশে কৃত্রিমভাবে সারের তীব্র সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।

আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সার বিতরণ ও ডিলার নিয়োগ ব্যবস্থা:
আগের সরকারের আমলে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ডিলারদের ভূমিকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে যেসব ডিলারদের নিয়োগ দেওয়া হয়েছে, তারাই একটি চক্রের মাধ্যমে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে। তবে আমরা কোনো পুরনো ডিলার বাতিল না করে শূন্য পদে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছি।"

কৃষকদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে ইউএনও-র প্রত্যক্ষ তদারকিতে নিরপেক্ষভাবে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে যাতে সাধারণ কৃষকেরা নায্য দামে সহজলভ্য সার পান। একই সাথে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনা শুরুর ঘোষণা:
উত্তরবঙ্গের নদীভাঙন ও কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, "২০২৭ সালে আমরা বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবই। এটি আমাদের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার, যার মাধ্যমে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও দুঃখের স্থায়ী অবসান ঘটবে।"

তিনি আরও আশা প্রকাশ করেন যে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ, মৎস্য চাষ ও হাঁস পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ পাবেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..