সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

তৃষাকে নিয়ে মন্তব্যের জেরে উদয়নিধি স্ট্যালিন গ্রেপ্তার ও মুক্তি: উত্তাল তামিলনাড়ুর রাজনীতি

চেন্নাই (ভারত):
চেন্নাই (ভারত):
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
তৃষাকে নিয়ে মন্তব্যের জেরে উদয়নিধি স্ট্যালিন গ্রেপ্তার ও মুক্তি: উত্তাল তামিলনাড়ুর রাজনীতি
ছবির ক্যাপশন: চেন্নাইয়ে উদয়নিধি স্ট্যালিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ডিএমকে কর্মী-সমর্থকদের বিক্ষোভ সমাবেশ।

অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে জড়িয়ে বিতর্কিত ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মামলায় বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্ট্যালিন গ্রেপ্তার এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। ঘটনার জেরে শাসক দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) এবং বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)-এর মধ্যে তীব্র পাল্টাপাল্টি বাকযুদ্ধ ও বিক্ষোভ শুরু হয়েছে।

উদয়নিধি স্ট্যালিন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে। আজ মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাসভবন থেকে তাঞ্জাভুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের প্রায় চার ঘণ্টা পর মাদ্রাজ হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পান।

ঘটনার সূত্রপাত:
কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে গত সোমবার তাঞ্জাভুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ডিএমকে। সেখানে বক্তব্য দেওয়াকালে সমর্থকরা 'তৃষা, তৃষা' বলে স্লোগান দিলে উদয়নিধি দ্ব্যর্থবোধক মন্তব্য করে বলেন, "অন্য কোথাও পানি পৌঁছাক আর না পৌঁছাক, ওইখানে যেন পানি ঠিকমতো পৌঁছায়।" মুহূর্তেই তিনি অবশ্য মন্তব্য ঘুরিয়ে বলেন যে তিনি কাবেরীর পানির কথাই বুঝিয়েছেন।

তবে তাঁর এই মন্তব্যকে মুখ্যমন্ত্রী বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উদ্দেশ্যে করা কুৎসিত ও কুরুচিকর ইঙ্গিত হিসেবে আখ্যা দেয় শাসক দল টিভিকে। বিজেপি ও অন্য রাজনৈতিক দলগুলোও উদয়নিধির মন্তব্যে নারী অবমাননার তীব্র সমালোচনা করে।

আইনি পদক্ষেপ ও জাতীয় নারী কমিশনে অভিযোগ:
এ ঘটনায় তাঞ্জাভুর থানায় উদয়নিধির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা, তামিলনাড়ু নারী নির্যাতন প্রতিরোধ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশ শাসক দল টিভিকে জাতীয় নারী কমিশনেও বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া:
টিভিকে বিধায়ক রেভন্থ চরণ এবং তামিলনাড়ু বিজেপির মুখ্য মুখপাত্র নারায়ণন তিরুপতি ঘটনাটিকে অত্যন্ত 'জঘন্য ও কুৎসিত' আখ্যা দিয়ে উদয়নিধির বিচার দাবি করেছেন। এমডিএমকে নেতা দুরাই ভাইকোসহ বিশিষ্ট ব্যক্তিবর্গও তাঁর এই আচরণের তীব্র নিন্দা জানান।

অন্যদিকে, পুরো ঘটনাকে 'রাজনৈতিক প্রতিহিংসা' হিসেবে দেখছে বিরোধী দল ডিএমকে। সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, "সরকার কাবেরী নদীর মূল ইস্যু থেকে মানুষের মনোযোগ সরাতে এবং বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় নেতাকে বিধানসভা থেকে দূরে রাখতেই এই গ্রেপ্তারের নাটক করেছে।" তিনি আরও যোগ করেন, "ক্ষমতায় আসার পর রিলস ক্রিয়েটরের মতো ঘুরে বেড়ানো ছাড়া মুখ্যমন্ত্রী বিজয় কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি, শুধু সমালোচনা করলেই বিরোধীদের গ্রেপ্তার করছেন।"

স্ট্যালিনের গ্রেপ্তারের পরই ডিএমকে কর্মী-সমর্থকরা রাজপথে বিক্ষোভে ফেটে পড়ে। বিপরীতে টিভিকে স্ট্যালিনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..