সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরের তারাগঞ্জের চিকলী নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধের মৃ*ত্যু

অনলাইন:
অনলাইন:
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
রংপুরের তারাগঞ্জের চিকলী নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধের মৃ*ত্যু
ছবির ক্যাপশন: রংপুরের তারাগঞ্জে চিকলী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীতে গোসল করতে নেমে সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী ওই গ্রামেরই বাসিন্দা।

গোসল করতে নেমে নিখোঁজ

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে বাড়ির পাশের চিকলী সেতুর দক্ষিণ দিকে নদীতে গোসল করতে নামেন সুলতান আলী। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকলী সেতুর পূর্ব পাশের একটি ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার এস. এম. শরীফ আব্দুল্লাহ জানান, উদ্ধার শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..