সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা
ছবির ক্যাপশন: পীরগাছায় অবৈধ ভেজাল সার ও কীটনাশক তৈরির সরঞ্জাম জব্দ করছেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।

রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক তৈরির সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর এলাকার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ও জব্দের বিবরণ:

উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে অবস্থিত তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেজাল সার ও কীটনাশক তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন সেখানে অভিযান চালান।

অভিযানে ৭২ বস্তা ভেজাল সার, প্রস্তুতের কাঁচামাল এবং বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করে পারুল ইউনিয়ন পরিষদে রাখা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূল অভিযুক্ত আব্দুল মালেক পালিয়ে যান।

প্রশাসনের বক্তব্য:

সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন জানান, অভিযুক্ত মালেকের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থ ও কৃষকদের নিরাপত্তায় এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..