সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বাবুপাড়ায় ট্রেনের ২ বগি লাইনচ্যুত: রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

রংপুর প্রতিনিধি:
রংপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বাবুপাড়ায় ট্রেনের ২ বগি লাইনচ্যুত: রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: রংপুরের বাবুপাড়া এলাকায় লালমনিরহাটগামী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে টেকনিক্যাল টিম।

রংপুর নগরীর বাবুপাড়া সংলগ্ন এলাকায় লালমনিরহাটগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর রেলওয়ের সিনিয়র স্টেশন মাস্টার শশাঙ্ক রায় জানান, সকালে রংপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি বাবুপাড়া এলাকা অতিক্রম করার সময় আকস্মিকভাবে এর দুটি বগি রেললাইন থেকে পড়ে যায়। খবর পাওয়ার পর পরই উদ্ধারে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি দুটি পুনরায় লাইনে তোলার কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ সম্পন্ন করে রেললাইন মেরামত ও ট্রেন চলাচল স্বাভাবিক করার জোর চেষ্টা চালানো হচ্ছে।

তবে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার ও লাইন সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..