সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

অবশেষে আসছে ‘মহানগর ৩’, জন্মদিনে চমকপ্রদ ইঙ্গিত নিপুণের

বিনোদন ডেস্ক:
বিনোদন ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
অবশেষে আসছে ‘মহানগর ৩’, জন্মদিনে চমকপ্রদ ইঙ্গিত নিপুণের
ছবির ক্যাপশন: সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের ভিডিও বার্তায় ‘মহানগর ৩’-এর স্ক্রিপ্ট লেখার কথা জানান দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ।

বিনোদন ডেস্ক: বাংলাদেশের ওয়েব সিরিজের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও আলোচিত নির্মাণ ‘মহানগর’। ২০২৩ সালে এর দ্বিতীয় কিস্তি মুক্তির পর থেকেই তৃতীয় অধ্যায়ের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আজ বুধবার সকালে নিজের জন্মদিনে দেওয়া এক বিশেষ বারতায় ‘মহানগর ৩’ আসার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ।

ভিডিও বার্তায় মিউজিক ও ইঙ্গিত:
জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন আশফাক নিপুণ। ভিডিওর শুরুতে জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। এরপরই এক চমকপ্রদ তথ্য দিয়ে নিপুণ বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’ কোন স্ক্রিপ্টের কাজ তিনি করছেন, তা বোঝাতে তিনি নিজের কণ্ঠেই গেয়ে শোনান ‘মহানগর’ সিরিজের বিখ্যাত সেই ইন্ট্রো মিউজিক। তাতেই ভক্তদের কাছে পরিষ্কার হয়ে যায় যে ‘মহানগর ৩’-এর নির্মাণপ্রক্রিয়া পুরোদমে শুরু হতে চলেছে।

ওসি হারুন ও কাস্টিং চমক:
ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাওয়া প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা 'ওসি হারুন' চরিত্রে অনবদ্য অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান মোশাররফ করিম। জানা গেছে, তৃতীয় সিজনেও কেন্দ্রীয় এই চরিত্রে তাঁকেই দেখা যাবে। পাশাপাশি নতুন সিজনে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

জটিলতা কাটিয়ে ফেরা:
‘মহানগর ২’ মুক্তির পর থেকেই তৃতীয় সিজন নিয়ে নানা টানাপোড়েন চলছিল। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাকিব আর খান ইতিপূর্বে জানিয়েছিলেন, বাজেট জটিলতার কারণে সিরিজের ভবিষ্যৎ থমকে আছে। এমনকি এটি সিরিজের বদলে সিনেমা হিসেবেও নির্মিত হতে পারে বলে আলোচনা উঠেছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিপুণের চিত্রনাট্য লেখার সংকেতেই স্পষ্ট হলো—ফিরছে ‘মহানগর ৩’।

তবে কবে নাগাদ এর শুটিং শুরু হবে এবং পুরো কাস্টিংয়ে কারা থাকছেন, তা এখনো গোপনেই রেখেছেন নির্মাতা।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..