সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

১২ রবিউল আউয়াল উপলক্ষে রংপুরে পুলিশ কমিশনারের সাথে ধর্মীয় নেতাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার রংপুর:
স্টাফ রিপোর্টার রংপুর:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
১২ রবিউল আউয়াল উপলক্ষে রংপুরে পুলিশ কমিশনারের সাথে ধর্মীয় নেতাদের মতবিনিময়
ছবির ক্যাপশন: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ (ছবি: মিডিয়া সেল, আরপিএমপি)।

আগামী পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে রংপুর মহানগরীতে বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত সামাজিক ও ধর্মীয় কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল জানায়, আজ সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আরপিএমপি কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ।

আলেম সমাজের প্রতি আহ্বান:
সভায় পুলিশ কমিশনার বলেন, "আমরা সকলেই সৃষ্টির সেরা জীব এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত। ধর্মীয় সংগঠনগুলো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং আলেম সমাজ সমাজে অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত স্থানে অধিষ্ঠিত।"

সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করার তাগিদ দিয়ে তিনি বলেন, "বর্তমান সময়ে যুব সমাজ ও তরুণদের একটি অংশ মাদকের দিকে ধাবিত হয়ে বিপথগামী হচ্ছে। একটি সুন্দর সমাজ ও আদর্শ পরিবার গঠনে আলেমদের ভূমিকা অপরিসীম। তাই জুমার খুতবাসহ ধর্মীয় আলোচনায় মাদকের বিরুদ্ধে আলেমদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।" তিনি ধর্মীয় নেতাদের সম্প্রীতি, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

১২ রবিউল আউয়ালের ঘোষিত কর্মসূচিসমূহ:
মতবিনিময় সভায় বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচির সময়সূচি উপস্থাপন করে:

গাউসিয়া কমিটি: সকাল ৯টায় মডেল মসজিদে সমবেত হয়ে স্টেজ স্থাপন ও তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচি উদযাপন করবে এবং দুপুর ১২টার মধ্যে কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আশরাফীয়া চিশতীয়া কাদেরীয়া: সকাল ১০টায় গ্র্যান্ড হোটেল মোড় থেকে র্যালি শুরু করে কাচারী বাজার, খানকা শরীফ ও কর্ণচাই রোড হয়ে শেষ করবে।

শাপলা চত্বর কেন্দ্রিক আয়োজন: ডিসির মোড় হয়ে র্যালি ও পরবর্তীতে বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ করা হবে।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত: সকাল ৯টা থেকে তাদের নির্ধারিত কর্মসূচি পরিচালনা করবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি কর্মসূচিতে কঠোর নিরাপত্তা ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..