সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কর্মচারীদের মারধরের অভিযোগ: কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বী প্রত্যাহার

কুড়িগ্রাম:
কুড়িগ্রাম:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
কর্মচারীদের মারধরের অভিযোগ: কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বী প্রত্যাহার
ছবির ক্যাপশন: অভিযোগের মুখে প্রত্যাহার হওয়া কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বী।

কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ ও মারধরের অভিযোগে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তাঁকে প্রশাসনিকভাবে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ ও প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ ও কর্মবিরতি:
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোর আবাসিক কক্ষে ডেকে নিয়ে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার কর্মচারি আনারুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক লাঞ্ছিত করেন সিইও ফজলে রাব্বী।

ঘটনা জানাজানি হলে ওই দিন দুপুর থেকেই ক্ষোভে ফেটে পড়েন পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা অভিযুক্ত সিইওকে অপসারণের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন। এতে স্থবির হয়ে পড়ে পৌরসভার দৈনন্দিন নাগরিক ও দাপ্তরিক সেবা।

জেলা প্রশাসকের পদক্ষেপ ও প্রত্যাহার:
পরিস্থিতি সামাল দিতে এবং সেবা স্বাভাবিক করতে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি ঘটনার দিনই অভিযুক্ত সিইও ফজলে রাব্বীর বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার বিভাগে দাপ্তরিক চিঠি পাঠান।

জেলা প্রশাসকের সুপারিশ ও কর্মচারীদের আন্দোলনের মুখে চিঠি পাঠানোর মাত্র দুই দিনের মাথায় আজ রোববার সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করল বিভাগটি।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..