সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কমিশনারের পদায়ন পূর্বনির্ধারিত, মাছুয়াপাড়ার ৪ হত্যার সাথে সম্পর্ক নেই: আরপিএমপির ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
কমিশনারের পদায়ন পূর্বনির্ধারিত, মাছুয়াপাড়ার ৪ হত্যার সাথে সম্পর্ক নেই: আরপিএমপির ব্যাখ্যা
ছবির ক্যাপশন: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ ও মিডিয়া সেল প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির বার্তা (ছবি: রংপুরটিভি২৪)।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন নিয়ে বিভ্রান্তি দূর করতে সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর পদায়নটি সম্পূর্ণ প্রশাসনিক ও পূর্বনির্ধারিত আদেশ; মাছুয়াপাড়ায় সংঘটিত একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার পূর্বেই সরকারি প্রজ্ঞাপন জারি:
সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে মাছুয়াপাড়ার ৪ হত্যাকাণ্ডের জেরে বা তাঁকে সরিয়ে দিয়ে অন্য কর্মকর্তা পদায়ন করা হয়েছে, যা তথ্যগতভাবে সঠিক নয়।

প্রকৃতপক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গত ১২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে তাঁকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়। আর মাছুয়াপাড়ার নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এর প্রায় ১০ দিন পর, অর্থাৎ ২২ আগস্ট। ফলে হত্যাকাণ্ডের কারণে তাঁকে সরিয়ে দেওয়ার খবরের কোনো ভিত্তি নেই।

তদন্তে সুদৃঢ় নেতৃত্বের সাফল্য দাবি:
আরপিএমপি মিডিয়া সেল আরও জানায়, দায়িত্ব থাকাকালীন কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সুদৃঢ় নেতৃত্ব ও তদারকির কারণে চাঞ্চল্যকর মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত অগ্রগতি অর্জিত হয়েছে। ঘটনার পরপরই আলামত জব্দসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান:
বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ অনুরোধ জানিয়ে বলে, পূর্বনির্ধারিত সরকারি সিদ্ধান্তকে হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকা উচিত। জনআস্থা অক্ষুণ্ণ রাখতে গণমাধ্যমগুলোকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছে আরপিএমপি।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..