সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কাউনিয়ায় চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ইয়াবাসহ গ্রেফতার ১

কাউনিয়া (রংপুর):
কাউনিয়া (রংপুর):
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
কাউনিয়ায় চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ইয়াবাসহ গ্রেফতার ১
ছবির ক্যাপশন: কাউনিয়ার হারাগাছে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারি মজনু মিয়া।

রংপুরের কাউনিয়ায় চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে মজনু মিয়া (৩৫) নামে এক যুবককে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মজনু মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের অধিবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার হারাগাছ পৌর শহরের চরচতুরা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই যুবককে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ১১০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে জানা গেছে গ্রেফতার মজনু চায়ের ব্যবসা পরিচালনার ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আবু সাঈদ চৌধুরী বলেন, "মাদকের মামলায় গ্রেফতার আসামিকে আজ বিকেলে বিচারকের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..