সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

হজের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
হজের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল
ছবির ক্যাপশন: ছবি: জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। একই সাথে হাজীদের সার্বিক খরচ কমাতে সৌদি কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সাশ্রয়ী ব্যয় ও হয়রানিমুক্ত পরিবেশে হজ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, ২০২৬ সালের সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা বজায় রেখে ২০২৭ সালেও আরও সুন্দরভাবে হজ সম্পন্ন করতে চায় সরকার। তবে হজ নিয়ে কোনো ধরনের দুর্নীতি বা প্রতারণা বরদাশত করা হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

টিকিট মূল্যের বিষয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গত বছর টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছিল, আর এবার আরও ২৫ হাজার টাকা কমায় তা ১ লাখ ৩০ হাজার টাকায় নেমে এসেছে। তিনি আরও জানান, সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানো এবং বাংলাদেশি হাজীদের আবাসন ব্যয় কমাতে সেখানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, দেশের প্রায় ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমেই সৌদি আরব যান। তাই সরকারের ভাবমূর্তি বজায় রেখে দায়িত্বশীল সেবা প্রদানের জন্য তিনি এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী পর্বে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাব নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের প্রতিনিধিগণসহ বিপুলসংখ্যক হজপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..