সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

সৌরবিদ্যুৎ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিলে জরিমানা ও রেজিস্ট্রেশন বাতিল

ঢাকা:
ঢাকা:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
সৌরবিদ্যুৎ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিলে জরিমানা ও রেজিস্ট্রেশন বাতিল
ছবির ক্যাপশন: নগরের রাস্তায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা, যার নিবন্ধন ও চার্জিং ব্যবস্থায় নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সরকার।

দেশের সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর চার্জিং প্রক্রিয়ায় বড় ধরনের কঠোর পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। সৌরবিদ্যুৎ (সোলার এনার্জি) ছাড়া অন্য কোনো বৈদুতিক উৎস থেকে অটোরিকশা চার্জ দিলে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে। একই সাথে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে এসব অটোরিকশাকে নতুন কোনো নিবন্ধন দেওয়া হবে না এবং পূর্বে নিবন্ধিত গাড়ির সনদও নবায়ন করা হবে না।

আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নিবন্ধন দেবে সিটি কর্পোরেশন ও পৌরসভা:
প্রতিমন্ত্রী জানান, এতদিন অটোরিকশার নিবন্ধন প্রক্রিয়া ঝুলন্ত বা অস্পষ্ট থাকলেও এখন থেকে এগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। অটোরিকশা নিবন্ধনের মূল দায়িত্ব আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর হাতে থাকছে না।

তিনি আরও উল্লেখ করেন, "জাতীয় সংসদে ইতিমধ্যে এ সংক্রান্ত আইন পাস হয়েছে এবং এর আলোকে দ্রুত বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে। ওই বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্তাবলি কঠোরভাবে নির্ধারণ করা হবে।"

ফিটনেস সনদে বুয়েট ও পলিটেকনিক বাধ্যতামূলক:
অটোরিকশার পারাপার ও যান্ত্রিক সুরক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকশার ফিটনেস নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হবে।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কারিগরি ফিটনেস সনদ নেওয়ার পর তাতে স্থানীয় ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর সংগ্রহ করতে হবে। পরবর্তীতে এই সমন্বিত আবেদন ও সনদপত্র সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট পৌরসভায় জমা দিয়ে অটোরিকশার চুড়ান্ত নম্বর বা নিবন্ধন গ্রহণ করতে হবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..