সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে ছাত্রীনিবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মিলল ‘নোট’

রংপুর:
রংপুর:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
রংপুরে ছাত্রীনিবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মিলল ‘নোট’
ছবির ক্যাপশন: রংপুরের পূর্ব শালবন এলাকার ছাত্রীনিবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থী মিমতাজ খাতুনের মরদেহ উদ্ধারের পর তদন্তে কোতোয়ালি থানা পুলিশ।

রংপুর নগরীর পূর্ব শালবন এলাকার একটি ছাত্রীনিবাস থেকে রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে রুমের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ দুই পৃষ্ঠার একটি ‘নোট’ (চিরকুট) উদ্ধার করেছে।

নিহতের পরিচয়:
নিহত শিক্ষার্থীর নাম মিমতাজ খাতুন (২১)। তিনি রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ঢুবনি গ্রামের মোহাম্মদ আলী ও মঞ্জুয়ারা বেগম দম্পতির মেয়ে।

ঘটনার বিবরণ:
পুলিশ ও ছাত্রীনিবাস সূত্রে জানা গেছে, পূর্ব শালবন এলাকার ওই ছাত্রীনিবাসের একটি কক্ষে একাই থাকতেন মিমতাজ। আজ রোববার সকাল গড়িয়ে দুপুরের দিকেও তাঁর সাড়াশব্দ না পেয়ে রুমের দরজায় ধাক্কাধাক্কি করেন অন্য ছাত্রীরা। কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হলে তাঁরা দ্রুত কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মিমতাজের নিথর দেহ উদ্ধার করে।

পুলিশের বক্তব্য ও চিরকুট উদ্ধার:
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, লাশ উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, "ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি নোট উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এবং সংবেদনশীলতার কারণে আপাতত সেটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটিত হবে।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..