সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন

রংপুর ব্যুরো:
রংপুর ব্যুরো:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন
ছবির ক্যাপশন: রংপুর নগরীর শাপলা চত্তরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ (ছবি: রংপুরটিভি২৪)।

প্রিপেইড বিদ্যুৎ মিটারকে ‘ডিজিটাল ডাকাত’ ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবিতে রংপুরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত ‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর’-এর আহ্বানে নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যবসায়ী, শিক্ষক, গৃহিণী ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘ডিজিটাল ডাকাত’ ও অতিরিক্ত বিলের অভিযোগ:
সমাবেশে বক্তারা প্রিপেইড মিটারকে জনগণের পকেট কাটার যন্ত্র হিসেবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেন।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, “প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। আগে সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহারে যে বিল আসত, এখন রিচার্জের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে। সরকার সুবিধার কথা বললেও বাস্তবে এটি গ্রাহকদের জন্য এক চরম ভোগান্তিতে পরিণত হয়েছে।”

সংগঠনের সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, “রিচার্জ করার সঙ্গে সঙ্গেই ডিমান্ড চার্জ, ভ্যাটসহ নানা অস্পষ্ট খাতে অর্থ কেটে নেওয়া হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আজ দিশেহারা। বিদ্যুৎ কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি মৌলিক সেবা। জনগণের মতামত না নিয়ে চাপিয়ে দেওয়া এই বাণিজ্যিক প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে।”

ভুক্তভোগী সাধারণ মানুষের ক্ষোভ:
কর্মসূচিতে অংশ নিয়ে নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, “আগে মাস শেষে বিল দিতাম। এখন আগে টাকা ভরতে হয়, আর টাকা শেষ হলেই বিদ্যুৎ বন্ধ। মাঝরাতে টাকা শেষ হলে পুরো পরিবারকে অন্ধকারে চরম ভোগান্তিতে পড়তে হয়।”

নগরীর এক গৃহিণী শাহিদা বেগম অভিযোগ করে বলেন, “রিচার্জের পর কত টাকা কাটছে আর কেন কাটছে, তা গ্রাহকদের স্পষ্ট করে জানানো হয় না। এটা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা।” রিকশাচালক আব্দুর রহিম জানান, কষ্টার্জিত আয়ের বড় একটি অংশ এখন রিচার্জেই চলে যাচ্ছে, যা তাঁর পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করেছে।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি:
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা স্পষ্ট জানান, অবিলম্বে রংপুর বিভাগে প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া না হলে সারা দেশে রংপুর অঞ্চল থেকে কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..