সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বিরোধী দল শেখ হাসিনার সুরে কথা বলছে: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি:
রংপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
বিরোধী দল শেখ হাসিনার সুরে কথা বলছে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ‘লাভ শেয়ার বিডি’ আয়োজিত সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলের ভূমিকা ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বিরোধী দল আবারও সেই পুরোনো ধারায় ফিরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরে কথা বলছে। 'করতে দেব না, চলতে দেব না'—এ ধরনের অহেতুক দাবি না তুলে তাদের ধৈর্য ধরা উচিত। আলাদিনের চেরাগ তো আর কারও হাতে নেই যে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।"

আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) দুপুরে নগরীর শিল্পকলা মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক ও মানবিক সংস্থা ‘লাভ শেয়ার বিডি’-এর অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্যাস-জ্বালানি সংকট ও বৈশ্বিক প্রেক্ষাপট:
দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনমালে নতুন কোনো গ্যাস বা তেল কূপ অনুসন্ধানে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে আন্তর্জাতিক সংঘাতের প্রভাবে জ্বালানি ও পণ্য আমদানিতে পরিবহণ ব্যয় বহুগুণ বেড়েছে। অতিরিক্ত চার বিলিয়ন ডলার খরচ হওয়া সত্ত্বেও একদিনের জন্যও দেশে জ্বালানি সরবরাহ বন্ধ হয়নি এবং দ্রুতই এ সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও দাবি করেন, দেশে বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় এখন সবাই সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে, যা বিগত সরকারের আমলে একেবারেই সম্ভব ছিল না।

রংপুরের উন্নয়ন ও স্থানীয় উদ্যোগের তাগিদ:
রংপুরের আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে আফসোস প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, "বিএনপি যখন ক্ষমতায় আসার সুযোগ পায়, তখন রংপুরের মানুষ অন্য দল নিয়ে ব্যস্ত থাকে। এভাবে চললে অঞ্চলের প্রকৃত উন্নয়ন কীভাবে হবে? তাছাড়া আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে নতুন উদ্যোগ নেওয়া বা ঝুঁকি নেওয়ার মানসিকতার কিছুটা অভাব রয়েছে। রংপুরের মানুষকে এখন নিজ পায়ে দাঁড়াতে হবে এবং অঞ্চলের সার্বিক উন্নয়নে নিজেদেরই এগিয়ে আসতে হবে।"

অতিথিবৃন্দ ও মানবিক সহায়তা বিতরণ:
'লাভ শেয়ার বিডি'-এর পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ও অভাবী মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের হাতে ‘চা ঘর’ হস্তান্তর করা হয়।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..