সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

আগস্ট ঘিরে নিষিদ্ধ লীগের চক্রান্ত রোধে কঠোর সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
আগস্ট ঘিরে নিষিদ্ধ লীগের চক্রান্ত রোধে কঠোর সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবির ক্যাপশন: রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

রাজশাহী: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর নানা তৎপরতা আগস্ট মাসকে কেন্দ্র করে দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার সকালে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে তৈরি হওয়া ‘বোমা আতঙ্ক’ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্ধার হওয়া বস্তুর পরীক্ষা চালিয়ে কোনো বিস্ফোরক বা বোমার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে।

মন্ত্রী স্পষ্ট করেন, "জননিরাপত্তা নিশ্চিতের স্বার্থেই কোথাও কোনো পরিত্যক্ত বা লাওয়ারিশ ব্যাগ বা বস্তু দেখলে তা বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে পরীক্ষা করা হয়।" তবে আশুলিয়ায় উদ্ধার হওয়া প্রেসার কুকার ও মতিঝিলের সন্দেহভাজন বস্তুর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদাভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এসবের পেছনে কোনো চক্রান্ত বা ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিগত ৫-৬ মাসের অপরাধের পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, "পরিসংখ্যান ও আনুপাতিক দিক বিচারে দেশে বর্তমান নাশকতামূলক অপরাধ অনেক কম এবং পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়।" জনগণের জানমালের নিরাপত্তায় বিডিইউ (বোম্ব ডিসপোজাল ইউনিট) সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং দেশের শান্তি বিনষ্টের যে কোনো অপচেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..