সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা:
ঢাকা:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবির ক্যাপশন: জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় মূল ফটকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি প্রধান অতিথি হিসেবে জাদুঘরটির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, বুধবার শুভ উদ্বোধন সম্পন্ন হলেও আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জাদুঘরে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে— প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। দর্শনার্থীদের সুবিধার জন্য অনলাইনে টিকিট আবেদনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়।

বর্তমান বিএনপি সরকারের অঙ্গীকার অনুযায়ী গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেই এই জাদুঘরের যাত্রা শুরু হলো। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। ওই দিনই ক্ষুব্ধ ছাত্র-জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করে। পরবর্তীতে তৎকালীন সরকার ওই ঐতিহাসিক স্থানটিকে গণ-অভ্যুত্থানের স্মারক জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেয়।

জাদুঘরে যা থাকছে:
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পেয়েছে বিগত সরকারের আমলের গুম-নির্যাতনের বিবরণ, ভুক্তভোগীদের স্মারক, আন্দোলনের শহীদদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, গণভবনে রক্ষিত ঐতিহাসিক নথিপত্র এবং বিপ্লব-সংক্রান্ত নানাবিধ শিল্পকর্ম।

এ ছাড়া জাদুঘর চত্বরে গড়ে তোলা হয়েছে প্রতীকী ‘আয়নাঘর’-এর ২২টি সেল, তিন দিকে বিস্তৃত দৃষ্টিনন্দন লেক, ফুডকোর্ট, প্রার্থনাকক্ষ, ওয়াশরুম ও স্যুভেনির শপ।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..