সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বাগেরহাট:
বাগেরহাট:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ।

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জোড়া এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের নিজ বসতঘর থেকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন— চান্দেরকোলা গ্রামের প্রয়াত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তাঁদের ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের বৃদ্ধা মা রাশিদা বেগম (৯০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে ঘরে ঢুকে তাঁরা আরও দুই সদস্যের নিথর দেহ দেখতে পান এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ জানান, "উদ্ধার হওয়া মরদেহগুলোর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘরটি বন্ধ ছিল এবং মৃতদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটেছে।"

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক সময় ও মূল কারণ উদ্ঘাটনে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..