সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ভাই

নিজস্ব প্রতিবেদক | বগুড়া
নিজস্ব প্রতিবেদক | বগুড়া
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ভাই
ছবির ক্যাপশন: বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনার পর ঘটনাস্থল।

বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা বগুড়ার শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল রানা তার শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বী হাসানকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সোহেল রানার মৃত্যু হয়। গুরুতর আহত রাব্বী হাসানকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, “আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..