সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে ২ বছরে ৪ ডিসি পরিবর্তন: ৪ মাসেই প্রত্যাহার রুহুল আমিন, জনমনে ক্ষোভ

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
রংপুরে ২ বছরে ৪ ডিসি পরিবর্তন: ৪ মাসেই প্রত্যাহার রুহুল আমিন, জনমনে ক্ষোভ
ছবির ক্যাপশন: রংপুরের বিদায়ী জেলা প্রশাসক গণ (ছবি: রংপুরটিভি২৪)।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রংপুর জেলা প্রশাসনে চরম অস্থিরতা দেখা দিয়েছে। গত দুই বছরের মধ্যে রংপুরে চারজন জেলা প্রশাসককে বদলি ও প্রত্যাহার করে নতুন চারজনকে পদায়ন করা হয়েছে।এর মধ্যে মোহাম্মদ এনামুল আহসান ও মোহাম্মদ রুহুল আমিন মাত্র চার মাস করে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। ঘন ঘন ডিসি বদলি ও প্রত্যাহারের এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন রংপুরের বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

দুই বছরে ঘন ঘন পরিবর্তন:জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর তৎকালীন ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানকে প্রত্যাহার করে ২০২৪ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ রবিউল ফয়সালকে ডিসি করা হয়। এক বছর দুই মাসের মাথায় তাকে প্রত্যাহার করে ২০২৫ সালের ১৩ নভেম্বর দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ এনামুল আহসানকে।তিনি চার মাস ২০ দিন দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৭ এপ্রিল মোহাম্মদ রুহুল আমিনকে পদায়ন করা হয়। 

কিন্তু তাকেও মাত্র চার মাস ১৩ দিনের মাথায় প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।  গত ১৯ আগস্ট রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে রংপুরের নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজ ইসরাত জাহানকে।  জনমনে ক্ষোভ ও অসন্তোষ:যোগদানের অল্প সময়ের মধ্যেই দক্ষ ও দূরদর্শী প্রশাসক হিসেবে নাম কুড়িয়েছিলেন মোহাম্মদ রুহুল আমিন। তিনি প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করা, জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ এবং নানা অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। 

ফলে মাত্র চার মাসের মাথায় তার প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে সচেতন রংপুরের মানুষের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, জনস্বার্থ বিবেচনায় এই ধরনের বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা:বারবার ডিসি পরিবর্তনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুরের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন, “এত অল্প সময়ের মধ্যে ঘন ঘন ডিসি পরিবর্তনের সিদ্ধান্ত আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। 

একজন নতুন জেলা প্রশাসক এসে পরিবেশ বুঝতে ও গুছিয়ে উঠতেই কয়েক মাস সময় লেগে যায়। সেটেল হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হলে জেলা প্রশাসন গতি হারায় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। এতে সাধারণ মানুষ নাগরিক সেবা পাওয়া থেকে বঞ্চিত হন। উন্নয়ন ও প্রশাসনিক স্থিতিশীলতার স্বার্থে প্রতিটি ডিসিকে অন্তত দুই বছর মেয়াদে কাজ করার সুযোগ দেওয়া উচিত।”

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..